বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচন করবে: সার‌জিস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার‌জিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচন করবে, তারা প্রতীক না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সার‌জিস আলম বলেন, যে নির্বাচন কমিশন একটি রাজনৈতিক দলকে প্রাপ্য মার্কা দেওয়ার সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধিনে একটি সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হতে পারে না। শাপলা প্রতীক নিয়েই এনসিপি নির্বাচন করবে, তারা প্রতীক না দিলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

জুলাই সনদের আইনগত ভিত্তি ও বাস্তবায়নের নিশ্চয়তা চান উল্লেখ করে তিনি বলেন, সনদ গণভোটে পাস হলে এবং গুরুত্বপূর্ণ সংস্কারগুলো হলেই আমরা স্বাক্ষর করব।

এনসিপি দিনাজপুর জেলার প্রধান সমন্বয়কারী ফয়সাল করিম সো‌য়েবে সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য আহ্বায়ক ডা. আব্দুল আহাদসহ দিনাজপুর জেলার ১৩ উপ‌জেলার নেতাকর্মীরা। সভা শেষে লিফ‌লেট বিতরণ করা হয়।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এনসিপি   সার‌জিস   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close