বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      
৩ দিন নন-সিডিউল এক্সট্রা ফ্লাইটের সব মাশুল ও খরচ মওকুফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ৪:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাণিজ্য এবং বেসরকারি বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানিয়েছেন, আগামী তিন দিন যেসব নন-সিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তাদের সব ধরনের মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে।

আজ রবিবার (১৯ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিমান ও পর্যটন উপদেষ্টা বলেন, আগামী তিন দিন যতগুলো নন-সিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে, তাদের সব ধরনের মাশুল ও খরচ মওকুফ করা হয়েছে। ভিসা জটিলতার কারণে, চাকরির প্রয়োজনে, চিকিৎসার প্রয়োজনে কিংবা আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের জন্য যারা এই সংকটের সময় যেতে পারেননি তাদের সুবিধার্থে শনিবার রাত ৯টা থেকেই নিরবিচ্ছিন্নভাবে ফ্লাইট চলছে।

অগ্নিকাণ্ডের সময় যারা বিমানবন্দরে অবস্থান করছিলেন, তাদের খাবার, হোটেলে থাকা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারপরও অনেক কাজ একসঙ্গে চলায় দুয়েকটি বিচ্যুতি হতে পারে। আমাদের আগ্রহ ও প্রচেষ্টার কোনো ঘাটতি ছিল না। এরপরও যদি কোনো যাত্রী কষ্ট পেয়ে থাকেন, আমরা আন্তরিকভাবে দুঃখিত।

শেখ বশির উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমদানিকৃত যেসব পণ্য আমদানি কার্গো কমপ্লেক্সে ছিল, সেগুলোর প্রায় সবই ধ্বংস হয়ে গেছে। ক্ষতির পরিমাণ, ওজন এবং আর্থিক মূল্য নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি খাতভিত্তিক ক্ষয়ক্ষতির হিসাবও করা হচ্ছে।  

আজ বিকেল সাড়ে তিনটায় আন্তমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। সেখানে এ ঘটনায় পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান তিনি


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ফ্লাইট   মাশুল   মওকুফ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close