বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
এম জাবেদ হোসাইন,মীরসরাই
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১২:৫৫ AM

চট্টগ্রামের জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগরে জায়গা দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ভুক্তভোগী পরিবার। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে মীরসরাই সদরের মোজাম্মেল টাওয়ারের রুফটপ রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সাবরিন তাহছিনা লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি জানান, ৪ থেকে ১৬ অক্টোবরের মধ্যে বিকেল আনুমানিক ৪টার দিকে রেদোয়ানুল হক সোহাগ ও আজম খানসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার স্বামীর পৈত্রিক বসতভিটার জায়গায় জোরপূর্বক প্রবেশ করে সার্ভেয়ার এনে জায়গা পরিমাপ করে সীমানা নির্ধারণের খুঁটি স্থাপন করেন। ঘটনাটি জানার পর তিনি ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করলে বিবাদীরা তার প্রতি ক্ষিপ্ত হয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি প্রদান করে। প্রাণের ভয়ে তিনি ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন।

সংবাদ সম্মেলনে সাবরিন তাহছিনা আরও বলেন, পরবর্তীতে বিবাদীরা পুনরায় হুমকি দেয় যে, তিনি যদি এ বিষয়ে থানায় অভিযোগ করেন তবে তাকে যেকোন সময় হত্যা করা হবে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করলে তারা থানায় লিখিত অভিযোগ দাখিলের পরামর্শ দেন, যার পরিপ্রেক্ষিতে তিনি জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

তিনি অভিযোগ করেন, বিবাদীরা দীর্ঘদিন ধরে তার পরিবারের জমি দখলের ষড়যন্ত্র করে আসছে এবং আইনকে তোয়াক্কা না করে এলাকার শান্তি-শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করছে। তিনি এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে রেদোয়নুল হক বলেন,আমার জায়গা আছে কি না পরিমাণ করে দেখতে গেছি, জায়গাটি খালি ছিলো তাই পরিমাণ করছি। 

সংবাদ সম্মেলনে সাবরিন তাহছিনার স্বামী কাজ্বী মোঃ জাকের হোসেন উপস্থিত ছিলেন ।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ



আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   জমি দখল   প্রাণনাশের হুমকি   অভিযোগ   সংবাদ সম্মেলন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close