বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাঁচবিবিতে মাদকবিরোধী প্রতিবাদে গৃহবধূর ওপর হামলা, হাত-পা ভেঙে গুরুতর আহত
মো: বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট)
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১২:৪৫ AM

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাধখুর গ্রামে মাদক ব্যবসার প্রতিবাদ করার কারণে কারিমা খাতুন নামের এক গৃহবধূকে মাদক ব্যবসায়ীরা হামলা করে হাত ও পা ভেঙে গুরুতর আহত করেছে।

ঘটনার পর ভুক্তভোগী পরিবার মামলা করলে হামলাকারীরা বাদিনীকে স্বপরিবারে মেরে ফেলার হুমকি দিয়েছে। নিরাপত্তা ও ন্যায়ের দাবি জানিয়ে আহত গৃহবধূ শনিবার (১৮ অক্টোবর) দুপুরে মাধখুর গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গৃহবধূ  কারিমা খাতুন বলেন, একই গ্রামের লুৎফর রহমানের পুত্র মোঃ রিপন, ফয়েজ উদ্দিনের পুত্র লুৎফর রহমান,তার স্ত্রী ফরিদা ও কন্যা রুমা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বাড়ীতে মাদক সেবনকারীদের চলাফেরার কারণে গ্রামের পরিবেশ নষ্ট হচ্ছে এবং গ্রামের অনেক ছোট বড় ছেলেরা মাদক সেবনে জড়িয়ে পড়ছে। এ কারণে আমি প্রতিবাদ করলে গত সোমবার রাতে ওই মাদক ব্যবসায়ীগণ লোহার রোডসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়ীতে প্রবেশ করে অতর্কিত হামলা চালিয়ে আমার হাত পা ভেঙে গুরুতর আহত করে। পড়নের কাপর ছিঁড়ে তারা আমার শ্লীলতাহানী ঘটায়। এঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার ২ দিন পর অবশেষে গত ১৬ অক্টোবর জয়পুরহাট আমলী আদালতে ২- এ একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকে উক্ত মাদক ব্যবসায়ীরা তাকে ও তার পরিবারবর্গকে বিভিন্নভাবে ভয়-ভীতি ও প্রাণাশের হুমকি দিচ্ছে। ফলে তারা স্ব-পরিবারে নিরাপত্তাহীনতায় ভুগছে।

‎তাই এ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
 
এ ব্যাপারে অভিযুক্ত পরিবারের সঙ্গে কথা বলতে গেলে লুৎফর রহমানের স্ত্রী ফরিদা বেগম জানান, আমাদের বিরুদ্ধে তাদের আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

স্বদেশ প্রতিদিন/নিয়াজ





আরও সংবাদ   বিষয়:   পাঁচবিবি   মাদকবিরোধী   প্রতিবাদ   গৃহবধূ   হামলা   হাত-পা ভেঙে   গুরুতর   আহত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close