প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫, ১:১২ AM

সংগৃহীত ছবি
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগায় বিলিয়ন ডলারের (১০ হাজার কোটি টাকার বেশি) ক্ষতি হতে পারে বলে ধারণা করেছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় তিনি এ কথা জানান।
অগ্নিকাণ্ডের এ ঘটনায় অব্যবস্থাপনাকে দায়ী করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। এতে প্রাথমিকভাবে ১০ হাজার কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
ওয়্যার হাউস এবং একটি এয়ার এক্সপ্রেস পুরোপুরি পুড়ে যাওয়ার আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা।
আইএইএবির সভাপতি কবির আহমেদ বলেন, ‘বিলিয়ন ডলারের বেশি ক্ষয়ক্ষতি হবে বলে আমরা ধারণা করছি। এয়ার এক্সপ্রেস ইউনিট পুরোপুরি পুড়ে গেছে।’
ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পেয়ে একে একে যোগ দেয় ৩৭টি ইউনিট।
অংশ নেয় সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবির বিভিন্ন ইউনিটও।
উল্লেখ্য, শনিবার দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়ে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। অংশ নেয় সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবির বিভিন্ন ইউনিটও।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অল্প সময়ের মধ্যে আগুনের তীব্রতা বৃদ্ধি পায়। নিরাপত্তা নিশ্চিত করতে উড্ডয়নের অপেক্ষায় থাকা উড়োজাহাজগুলো দ্রুত সরিয়ে নেওয়া হয়। এর ফলে উড়োজাহাজ ওঠা-নামা বন্ধ থাকায় ঢাকামুখী ৮টি ফ্লাইট চট্টগ্রামে এবং একটি ফ্লাইট সিলেটে অবতরণ করতে বাধ্য হয়।
স্বদেশ প্রতিদিন/নিয়াজ