বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানিয়েছেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৫টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।
তিনি জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
তিনি আরো জানান, অগ্নিকাণ্ডের ঘটনা দৃষ্টিগোচর হওয়া মাত্র ঢাকায় অবস্থিত বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার এবং বাশার থেকে বিমানবাহিনীর অগ্নি নির্বাপণের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যগণ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিনির্বাপণে কাজ শুরু করে।
এদিকে বিমানবন্দরের কার্গো এলাকায় ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। এছাড়াও আরো ১৬টি ইউনিট পথে রয়েছে বলে জানা যায়।
এর আগে দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে আগুন লাগে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হয়।