বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সাদুল্লাপুরে নির্বাচনী ওলামা সমাবেশ অনুষ্ঠিত
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৯:৪৭ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওলামা বিভাগের উদ্যোগে নির্বাচনী ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ইউনিয়নের স্থানীয় একটি মাদরাসা প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওলামা বিভাগের সভাপতি মাওলানা মবিন হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদুল্লাপুর–পলাশবাড়ী আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু। প্রধান আলোচক ছিলেন ড. আবু সাইদ মোহাম্মদ নুরুল ইসলাম সাজু।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা আব্দুর রউফ সরকার, জামালপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ মেজবাহুল ইসলাম রাশেদ ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান একরাম।

সমাবেশে ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেমসহ বিভিন্ন পেশার ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের ভেদাভেদ ভুলে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আহ্বান জানান তারা।

সভা শেষে দলীয় নেতাকর্মীরা নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সাদুল্লাপুর   নির্বাচন   সমাবেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close