বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      
জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের বিরুদ্ধে শিবির সংশ্লিষ্টতার অভিযোগ
জবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৭:২৫ পিএম আপডেট: ১৭.১০.২০২৫ ৭:২৮ PM
ফাইল ছবি

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, তিনি প্রথম বর্ষের শিক্ষার্থী থাকাকালীন সময়ে পুরান ঢাকার একটি মেস থেকে শিবির সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন।

সম্প্রতি শিবিরের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনকে উপস্থিত অবস্থায় দেখা গেছে বলে দাবি করেছে কয়েকজন শিক্ষার্থী। ২০২৩ সালে আল্লামা দেলোয়ার হোসেন সাইদী মারা গেলে পিজি হাসপাতালে তাৎক্ষণিক শিবিরের মিছিলের প্রোগ্রামে সদস্য সচিবকে স্লোগান দিতে দেখা যায় ভিডিওতে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ছাত্রদল নেতা বলেন, আমরা জামাতের সাথে যৌথ আন্দোলন করছি এটা ঠিক কিন্তু শিবিরের আলাদা প্রোগ্রামে ছাত্রদলের নেতা উপস্থিত, এটা সন্দেহের চোখে থাকবে। শিবিরের মিছিলের একক ছাত্রদল নেতার উপস্থিত সন্দেহের চোখে থাকবে।

অতীতে একই অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে শামসুল আরেফিন বলেছিলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত এবং তিনি সবসময় ছাত্রদলের রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলেন। অভিযোগটি সত্য নয়  দাবী করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, আরেফিন গত ১৭ বছর ছাত্রদলের আন্দোলন সংগ্রামে যুক্ত ছিলো, রাজপথের পরীক্ষিত নেতা শামসুল আরেফিন।

অভিযোগের বিষয়ে শাখা  ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের সাথে মুঠোফোন মাধ্যমে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয়  সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তাদেরকে পাওয়া যায়নি।



স্বদেশ প্রতিদিন/শাহো



আরও সংবাদ   বিষয়:  জবি   ছাত্রদল   সদস্য সচিব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close