
সাম্প্রতিক কয়েকটি সিরিজে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী। ধারাবাহিক ব্যর্থতার কারণে তিনি পড়েছেন ব্যাপক সমালোচনার মুখে। এমনকি অনেকেই তাকে নিয়ে বর্ণবাদমূলক মন্তব্যও করেছেন। শিষ্যের প্রতি এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামার আগে শুক্রবার (১৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় বিমানবন্দরে ক্রিকেটারদের হেনস্তা হওয়া নিয়ে প্রশ্ন তোলেন সাংবাদিকরা।
জবাবে সিমন্স বলেন, আমি খুশি যে আপনি প্রসঙ্গটি তুলেছেন। প্রথমত বলতে চাই, সামাজিক মাধ্যমে কী হচ্ছে, এসব নিয়ে ক্রিকেটারদের কিছু করার আছে বলে আমি একদমই মনে করি না।
‘ব্যক্তি হিসেবে সবারই অধিকার আছে সামাজিকমাধ্যমে যা ইচ্ছা বলার। আন্তর্জাতিক ক্রিকেটার ও জাতীয় ক্রিকেটার হিসেবে তাদের অবশ্যই এসবের জবাব দেওয়া উচিত নয়। তবে একটি কথা বলতে চাই, ক্রিকেটারদের প্রতি কোনও ধরনের বর্ণবিদ্বেষী সুর কোনোভাবেই থাকা ভালো কিছু নয়।
তিনি বলেন, আপনি যেখান থেকেই আসেন না কেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু জাকের আলির প্রতি যা হয়েছে, সেসবে আমি ক্ষুব্ধ। ভালো কিছু নয় এসব। তবে আপনাকে বলতে পারি, আমি চাই না আমার ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে কোনো ধরনের জবাব দেবে।
সম্প্রতি গ্যালারিতে প্রায়ই জাকের আলি অনিকের উদ্দেশে ছোড়া হয় বর্ণবাদী মন্তব্য। এই বিষয়ে সতর্ক করেন বাংলাদেশ কোচ। তার ভাষ্য, একটি কথা বলতে চাই, ক্রিকেটারদের প্রতি কোনো ধরনের বর্ণবিদ্বেষী সুর কোনোভাবেই থাকা ভালো কিছু নয়। আপনি যেখান থেকেই আসেন না কেন, আই ডোন্ট কেয়ার। কিন্তু বর্ণবাদের যে অংশটুকু আছে।
তিনি আরও বলেন, জাকের আলির প্রতি যা হয়েছে, সেসবে আমি ক্ষুব্ধ। ভালো কিছু নয় এসব। তবে আপনাকে বলতে পারি, আমি চাই না আমার ক্রিকেটাররা সামাজিক মাধ্যমে কোনও ধরনের জবাব দেবে।
তিনি আরও বলেন, “জাকের আলির সঙ্গে যা ঘটেছে, তাতে আমি অত্যন্ত হতাশ ও ক্ষুব্ধ। এসব মোটেও গ্রহণযোগ্য নয়। তবে আমি স্পষ্ট করে বলতে চাই, আমার খেলোয়াড়রা যেন সামাজিক মাধ্যমে কোনো প্রতিক্রিয়া না জানায়— সেটাই আমি চাই।”
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ