শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হানিয়া আমির জাতিসংঘের জাতীয় শুভেচ্ছাদূত নিযুক্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৪:৫৪ AM

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দিয়েছে জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ‘ইউএন উইমেন পাকিস্তান’। এই দায়িত্বে তিনি দেশের নারীদের ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করবেন।

আমিরাতভিত্তিক গালফ নিউজ জানায়, হানিয়া তাঁর জনপ্রিয়তা ও প্রভাব ব্যবহার করে নারী ও কন্যাশিশুদের কণ্ঠ আরও শক্তিশালী করতে কাজ করবেন। তিনি লিঙ্গসমতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবেন।

দায়িত্ব গ্রহণ উপলক্ষে হানিয়া আমির বলেন, “জাতীয় শুভেচ্ছাদূত হওয়া আমার জন্য সম্মানের বিষয়, পাশাপাশি এটি এমন নারীদের প্রতিনিধিত্বের সুযোগ, যাদের কণ্ঠস্বর প্রায়ই শোনা যায় না।”

আন্তর্জাতিক অঙ্গনেও সম্প্রতি হানিয়ার জনপ্রিয়তা বেড়েছে। যুক্তরাষ্ট্রের হিউস্টন শহরে বিনোদন ও সামাজিক উদ্যোগে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি পেয়েছেন ‘গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড’। এছাড়া ভারতের আসন্ন পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি থ্রি’-এর মাধ্যমে বড় পর্দায় তাঁর অভিষেকও আলোচনায় এসেছে।

ইউএন উইমেন পাকিস্তান-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জামশেদ এম. কাজি বলেন, “হানিয়ার নিষ্ঠা, সাহস ও জনগণের সঙ্গে যোগাযোগের ক্ষমতা দেশের নারীদের অর্থনৈতিক অংশগ্রহণ ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  হানিয়া আমির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close