বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভারতে নিহত হবিগঞ্জের ৩ নাগরিকের লাশ হস্তান্তর
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১:৩৪ AM

ভারতের সীমান্ত এলাকায় নিহত হবিগঞ্জের ৩ নাগরিকের লাশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তে এ লাশ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। 

লাশ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নিহতদের পরিবারের সদস্যরা, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, মাধবপুর-চুনারুঘাট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ছালিমুর রহমান, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম এবং বাল্লা বিজিবি কোম্পানি কমান্ডার খাইরুল আলম।

অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ণন ধন সরকার, বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কুরদিসসহ ভারতের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক ও সীমান্ত কর্মকর্তারা।

উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

নিহতরা হলো পন্ডিত মিয়া (৪৮), পিতা-কণা মিয়া, গ্রাম-বাসুল্লা, সজল মিয়া (২৫), পিতা-কদ্দুস মিয়া, গ্রাম-কবিলাসপুর ও জুয়েল মিয়া (৩০), পিতা-আশ্বব উল্লাহ, গ্রাম-আলী নগর। নিহত সকলেই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা।  

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ৩ বাংলাদেশি কয়েক দিন আগে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। পরে সেখানকার অভ্যন্তরে অজ্ঞাত লোকদের হাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান তারা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close