বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ গুম হওয়া হিরুর কন্যা নাবিলাকে তারেক রহমানের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১:০৯ AM

২০১১ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে গুম হওয়া নুর হোসেন হিরু’র কন্যা নাবিলা নুর এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। 

চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পিতৃহীন নাবিলা নুর কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। 

এমন খবর জানা মাত্রই নাবিলা নুরের কাছে নিজের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে নির্দেশ দেন তারেক রহমান। অতঃপর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই শুভেচ্ছা বার্তা পৌঁছানোর ব্যবস্থা নেন। 

তাৎক্ষণিকভাবে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় নাবিলা নুরের বাড়িতে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল পাঠান তিনি। প্রতিনিধি দলে ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় (১৬ অক্টোবর ২০২৫) বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি তারেক রহমান-এর পক্ষ থেকে বিশেষ উপহার সামগ্রী নাবিলা নুরের হাতে তুলে দেওয়া হয়। 

উল্লেখ্য, নুর হোসেন হিরু ২০১১ সালের ২০ জুন আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে গুমের শিকার হন। তার গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। সর্বশেষ তিনি ঢাকার বৃহত্তর উত্তরা থানা জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ /ওএফ


আরও সংবাদ   বিষয়:  তারেকরহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close