মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
ইলিশ সংরক্ষণ মৌসুমে মেঘনা নদীতে অভিযান
মাছ-জাল জব্দ
গজারিয়া (মুন্সীগঞ্জ)প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:৩৪ AM আপডেট: ১৭.১০.২০২৫ ১২:৩৮ এএম

মা ইলিশ সংরক্ষণ মৌসুমে নদীতে মাছ ধরা প্রতিরোধে গজারিয়া উপজেলার মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার(১৬ অক্টোবর) দুপুর থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত সময়ে গজারিয়া উপজেলা  মৎস্য দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং কোস্ট গার্ডের সমন্বয়ে মেঘনা নদীতে অভিযান  পরিচালনাকালে ৩০ হাজার মিটার কারেন্ট জাল এবং  ২৫ কেজি  অবৈধ মা ইলিশ জব্দ করা হয়।

জব্দকৃত ইলিশ একটি এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে কোস্টগার্ডের সহায়তায় উল্লিখিত অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবদুস সামাদ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞা কালীন সময়ে  নজরদারী  করাসহ কোস্ট গার্ড ও নৌপুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষ্যে ‘‘মা ইলিশ’’ রক্ষার্থে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ মোতাবেক, ০৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫,  ২২ দিন মা  ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারাদেশে ইলিশের আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করেছেন সরকার।

এ উপলক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গজারিয়া প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ড সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  ইলিশসংরক্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close