বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পায়ে হেঁটে আদালতে এসে হুইল চেয়ারে এজলাসে ঢুকলেন আসামি, জামিন নামঞ্জুর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১২:৫৮ AM

রংপুরের পীরগাছা থানার অস্ত্র মামলার এজাহারনামীয় আসামি আনোয়ার হোসেন জামিন পেতে আদালতে অসুস্থতার ভান করেছিলেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে তিনি পায়ে হেঁটে আদালতে হাজির হন, তবে এজলাসে ঢোকার সময় হুইল চেয়ারে বসে নিজেকে অসুস্থ দেখানোর চেষ্টা করেন। বিষয়টি পর্যবেক্ষণ করে রংপুর সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে আনোয়ার হোসেনকে অসুস্থ সাজিয়ে জামিনের আবেদন করার সময় তার আইনজীবীকে কড়া ভর্ৎসনা করা হয়। কোর্ট পরিদর্শক আমিনুল ইসলাম জানান, আসামি আগে হাইকোর্টে জামিন আবেদন করলে তা মঞ্জুর হয় এবং রংপুর আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু আদালতে পায়ে হেঁটে আসার পর হুইল চেয়ারে বসে অসুস্থতার ভান করা বিচারকের সিসি ক্যামেরায় ধরা পড়ে।

বিচারক কক্ষে উপস্থিত হয়ে বলেন, আসামি পুরোপুরি সুস্থ এবং আদালতে প্রবেশের সময় অসুস্থতার ভান করেছেন। এ ঘটনায় তিনি আইনজীবীকে সতর্ক করে বলেন, সুস্থ ব্যক্তিকে অসুস্থ বানানো চরম অন্যায়। এরপর আদালত আসামির জামিন আবেদন প্রত্যাখ্যান করে তাকে প্রিজন ভ্যানে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিকে আদালতের হাজতখানায় নেওয়ার সময় স্বাভাবিকভাবে পুলিশের সঙ্গে হেঁটে আসার সময় তিনি সাংবাদিকদের জানান, তিনি অসুস্থ। তবে আদালতের ভেতরে হুইল চেয়ারে বসে প্রবেশ করার পর কেন তিনি স্বাভাবিকভাবে হেঁটে যাচ্ছেন—এ বিষয়ে কোনো উত্তর দেননি এবং মুখ ঢেকে হাজতখানায় প্রবেশ করেন। প্রত্যক্ষদর্শী আইনজীবীও জানিয়েছেন, আসামি আদালত চত্বরে স্বাভাবিকভাবে হেঁটে আসেন, পরে হুইল চেয়ারে বসে অসুস্থতার ভান করেছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 




আরও সংবাদ   বিষয়:  আদালত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close