বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীসহ বিভিন্ন এলাকায় পরিবেশ অধিদপ্তরের অভিযান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:৩১ পিএম আপডেট: ১৬.১০.২০২৫ ১০:৩৯ PM

বায়ু ও শব্দদূষণ রোধে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পরিচালিত অভিযানে নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে রাস্তায় ফেলে রাখার দায়ে এবং কালো ধোঁয়া ও অতিরিক্ত শব্দ নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে এবং অর্থদণ্ড আদায় করা হয়েছে।

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছিনা আকতার বানুর নেতৃত্বে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নির্মাণ সামগ্রী উন্মুক্ত অবস্থায় রাখার কারণে বায়ুদূষণের দায়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

একই দিনে শ্যামলী ও মিরপুর রোড এলাকায় কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এতে ১২টি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

এছাড়া, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুযায়ী রামপুরা ব্রিজ ও শ্যামলীতে পরিচালিত অভিযানে ৮টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ১২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

সাভারে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী পরিচালিত অভিযানে ৫টি মামলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, পার্শ্ববর্তী কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্কবার্তা দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং জানায়, চলতি বছরের ২ জানুয়ারি থেকে ১৬ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ৫৮৭টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এই সময়ে ১,৬১৩টি মামলায় মোট ৬ কোটি ৯ লাখ ৯০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের অংশ হিসেবে, ১২টি প্রতিষ্ঠানের তিন ট্রাক সীসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ, ১১টি অবৈধ কারখানা সিলগালা, ৪১টি কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ু, শব্দ ও পরিবেশ দূষণ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   বিভিন্ন   এলাকা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close