প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:৩১ পিএম

প্রতীকী ছবি
এইচএসসি পরীক্ষার ঘোষিত ফলাফল অনুযায়ী, হবিগঞ্জে পাশের হার ৪৬.৮২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১৩৪ জন।
হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১১,৭০৭ জন শিক্ষার্থী, এর মধ্যে কৃতকার্য হয়েছে ৫,৪৮২ জন।
এদিকে, জেলায় আলিম পরীক্ষার পাশের হার ৫৭.১১ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পরীক্ষার্থীর মোট সংখ্যা ছিল ৬০৩ জন, এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩৪৮ জন।