বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সিলেটের গোয়াইনঘাটে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
রকিব সরকার পারভেজ, গোয়াইনঘাট (সিলেট)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৯:৪২ পিএম

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ‘উন্নত খাদ্য ও উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত’ এই প্রতিপাদ্যে সিলেটের গোয়াইনঘাটে খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা প্রশাসনিক হল রুমে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশের (এফআইভিডিবি) দি গ্রিন ইভ্যুলোশন প্রকল্প গোয়াইনঘাট অফিসের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জামাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মুকুল দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ,  উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুর রহমান, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, খাদ্য কর্মকর্তা রঞ্জু কুমার সিংহ গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন প্রমুখ।

এদিন সংলাপে প্রবন্ধ উপস্থাপন পরবর্তী উন্মুক্ত আলোচনায় বক্তারা নিরাপদ ও পুষ্টিকর জাতের ফসলের প্রজননসহ উদ্ভাবনী প্রযুক্তির গুরুত্ব আরোপ করেন।

এছাড়াও মৌসুমি খাদ্য নিরাপত্তাহীনতা এবং খাদ্য ও পুষ্টির ক্ষতি এবং অপচয় কমাতে সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণ প্রযুক্তি এবং অবকাঠামো উন্নত করার জন্য জ্ঞানের হস্তান্তরকে সম্প্রসারণ। উদ্ভাবনগুলি প্রাসঙ্গিক, সাশ্রয়ী মূল্যের এবং স্থানীয় চাহিদা অনুসারে কোম্পানি, সরকার এবং কৃষক সংগঠনগুলির মধ্যে শক্তিশালী অংশীদারিত্ব অপরিহার্য। সাশ্রয়ী মূল্যে, নিরাপদ খাদ্য সামগ্রী জনগণের কাছে পৌঁছে দিতে অবিলম্বে খাদ্য অধিকার আইন প্রণয়ন করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ারও জোর দাবি জানান।

খাদ্য ব্যবস্থাপনা বিষয়ক সংলাপ এ প্রশাসনিক বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সিলেট   গোয়াইনঘাট   খাদ্য ব্যবস্থাপনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close