বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুবাস চন্দ্র পাল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ।
এই কার্যক্রম বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বসতবাড়িতে শাকসবজি চাষে উৎসাহ দিতে ৪৪০ জন কৃষককে উফশী জাতের সবজি বীজ এবং রাসায়নিক সার বিনামূল্যে প্রদান করা হবে।
প্রতিজন কৃষক যেসব বীজ পাবেন, বেগুন – ৮ গ্রাম, পালংশাক – ১০০ গ্রাম, লালশাক – ১৪২ গ্রাম, মটরশুটি – ২০ গ্রাম, লাউ – ৩০ গ্রাম, মুলা – ১০০ গ্রাম, বাটিশাক – ১০০ গ্রাম।
এছাড়াও হাইব্রিড জাতের সবজি বীজ বিতরণ করা হবে ১০০ জন কৃষককে ২০০ গ্রাম হারে হাইব্রিড লাউ বীজ, ১৯০ জন কৃষককে ৪০ গ্রাম হারে হাইব্রিড বেগুন বীজ, ১৭০ জন কৃষককে ৬০ গ্রাম হারে হাইব্রিড মিষ্টি কুমড়ার বীজ, ১৭০ জন কৃষককে ৪০ গ্রাম হারে হাইব্রিড শসার বীজ।
সারের মধ্যে প্রতিজন কৃষক পাবেন, ডিএপি সার: ১০ কেজি, এমওপি সার: ১০ কেজি।
কৃষি কর্মকর্তা আব্দুল বাছেদ সবুজ বলেন, “এই উদ্যোগের ফলে কৃষকের উৎপাদন খরচ কমবে এবং বসতবাড়ির অব্যবহৃত জমি কাজে লাগিয়ে পরিবারের পুষ্টি চাহিদা পূরণ সম্ভব হবে। এছাড়াও স্থানীয়ভাবে সবজি উৎপাদন বৃদ্ধি পাবে।”
তিনি আরও বলেন, “এ ধরনের প্রণোদনা কৃষকদের আস্থা বাড়াবে এবং কৃষির প্রতি আগ্রহও বৃদ্ধি পাবে।”