মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
জবি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের নেতৃত্বে মিলন-কাইফ
জবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৯:০৩ পিএম

দীর্ঘ সাত বছর স্থগিত থাকার পর নতুন উদ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি পদে ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. মিলন হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. কাইফ। 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাবের প্রধান মডারেটর অধ্যাপক ড. মো. মিরাজ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি এ নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের মারুফ আহম্মেদ বাঁধন ও রাকিবুল হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. ওসমান গাজী ও কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২২ শিক্ষাবর্ষের এ কে এম আবদুল্লাহ।

কমিটিতে ডিজিটাল কমিউনিকেশন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২২-২৩ শিক্ষাবর্ষের মো. শাহীনুর রহমান তাহসিন, দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের মো. সাকিল, পাবলিক রিলেশন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আলসিফাতী ইহাম ও ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের মো. ওয়াসিফ আহমেদ রিয়ন।

এছাড়া কমিটিতে ১নং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২১-২১ শিক্ষাবর্ষের শামান্তা ইসলাম দোলা, ২নং সদস্য হয়েছেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গাজী আবদুল্লা রাইয়ান ও ৩নং সদস্য হয়েছেন একই শিক্ষাবর্ষের হাবিবুর রহমান শুভ এবং যথাক্রমে ৪ ও ৫নং সদস্য নির্বাচিত হয়েছেন ২০২৪-২৫ একই শিক্ষাবর্ষের অভিপ্সা দাস ও মাহিমা শশী।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জবি   ম্যানেজমেন্ট   স্টাডিজ বিভাগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close