বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
যশোরে এইচএসসিতে ফল বিপর্যয়: পাসের হার ৫০.২০ শতাংশ
যশোর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:২৬ পিএম
যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ড

যশোর শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে। সারাদেশের তুলনায় বোর্ডটির পাসের হার প্রায় তলানিতে, মাত্র ৫০.২০ শতাংশ। তবে বোর্ড কর্তৃপক্ষ একে “ফল বিপর্যয়” বলতে নারাজ।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় যশোর শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর যশোর বোর্ডের অধীনে ১০ জেলার মোট এক লাখ ১২ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৫৬ হাজার ৫০৯ জন।

বিভাগ অনুযায়ী ফলাফল:

বিজ্ঞান: ২১,১৮০ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫,৯৩১ জন; জিপিএ-৫ পেয়েছে ৩,৩৮১ জন।

মানবিক: ৭৮,৯৯৯ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪,০০৩ জন; জিপিএ-৫ পেয়েছে ২,১৭৯ জন।

ব্যবসায় শিক্ষা: ১২,৩৯৫ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬,৫৭৫ জন; জিপিএ-৫ পেয়েছে ৪৩৫ জন।

সব মিলিয়ে এবারে জিপিএ-৫ পেয়েছে ৫,৯৯৫ জন শিক্ষার্থী।

জেলা অনুযায়ী পাসের হার:

শীর্ষে যশোর: ৫৮.২৫%

খুলনা: ৫৩.৯৮%

সাতক্ষীরা: ৫২.৬৪%

চুয়াডাঙ্গা: ৫০.৩৫%

কুষ্টিয়া: ৪৮.৮৫%

মেহেরপুর: ৪৮.৫১%

নড়াইল: ৪৬.৪৬%

ঝিনাইদহ: ৪৫.০৭%

বাগেরহাট: ৪১.৮৫%

মাগুরা: ৩৭.৪৬% (নিম্নতম)

গত বছর যশোর বোর্ডে গড় পাসের হার ছিল ৬৪.২৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৯,৭৪৯ জন। এবার শুন্য পাসের কলেজের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০টি।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুল মতিন বলেন, “জুলাই আন্দোলনের কারণে শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি ছিল। তবে খাতার যথার্থ মূল্যায়ন হয়েছে। অসুস্থ প্রতিযোগিতা থেকে আমরা বেরিয়ে এসেছি, তাই পাসের হার কমেছে।”

চেয়ারম্যান অধ্যাপক ড. মোসাম্মাৎ আসমা বেগম বলেন, “ফলাফল আমাদের প্রত্যাশার চেয়ে কম। তবে শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবীদের এগিয়ে আনতে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close