প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:২০ পিএম

সাংবাদিক ইউনিয়ন যশোরের পাঁচ সন্তানের এইচএসসিতে কৃতিত্ব
২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোরের পাঁচ সদস্যের সন্তান। তাদের এ সাফল্য সংগঠনের জন্য অত্যন্ত গর্বের।
সংগঠনের সাবেক সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব নূর ইসলামের কনিষ্ঠ কন্যা তাবাস্সুম ইসলাম সারা যশোর সরকারি এম এম কলেজের মানবিক বিভাগ থেকে সকল বিষয়ে এ+ পেয়ে জিপিএ-৫ অর্জন করেছে।
সংগঠনের সিনিয়র সদস্য এস এম সোহেলের পুত্র মানাজির আহসান তিশান বিজ্ঞান বিভাগ থেকে এ গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সদস্য লায়লা পারভীনের কন্যা সালভিয়া আফরোজ জয়ী যশোর সরকারি এম এম কলেজের মানবিক বিভাগ থেকে গোল্ডেন এ+ পেয়ে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে।
এছাড়া সদস্য শিশির কান্তি সরকার কন্যা স্নেহা সরকার যশোর সরকারি এম এম কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। সংগঠনের বর্তমান কোষাধ্যক্ষ এম. এ. আর. মশিউরের কন্যা মৌমিতা রহমানও এ গ্রেড পেয়ে যশোর সরকারি মহিলা কলেজ থেকে উত্তীর্ণ হয়েছেন।
তাদের এ সাফল্যে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মেধাবী সন্তানরা সাংবাদিক পরিবারের গর্ব; তাদের এই অর্জন ভবিষ্যতে সমাজ ও জাতির আলোকবর্তিকা হয়ে উঠবে।