বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাবিতে পথপ্রাণী নির্যাতনের অভিযোগ, প্রাণীকল্যাণ আইন প্রয়োগের দাবি শিক্ষার্থীদের
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:১২ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পথপ্রাণীদের ওপর নির্যাতন ও অপসারণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শিক্ষার্থীরা। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হল থেকে ১৮টি বিড়াল অপসারণের অভিযোগ ওঠে, যার মধ্যে মাত্র একটি প্রাণে বেঁচে আছে বলে জানা গেছে। এছাড়া, বিড়ালকে হলের ছাদ থেকে ফেলে দেওয়া এবং অণ্ডকোষ কেটে দেওয়ার মতো নিষ্ঠুর ঘটনারও তথ্য মিলেছে।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যেখানে তারা প্রাণীকল্যাণ আইন ২০১৯-এর যথাযথ প্রয়োগ ও ক্যাম্পাসে পথপ্রাণীদের সুরক্ষা নিশ্চিতের দাবি জানান।

আবেদনে শিক্ষার্থীরা উল্লেখ করেছেন, প্রাণীকল্যাণ আইন ২০১৯ অনুযায়ী মালিকবিহীন প্রাণী অপসারণ বা নিধন করা দণ্ডনীয় অপরাধ। তাই আবাসিক হলে প্রাণী পালনে নিষেধাজ্ঞা থাকলেও মালিকানাবিহীন প্রাণীর ক্ষেত্রে সহিংস বা আইনি পরিপন্থী পদক্ষেপ নেওয়া অনুচিত। তারা পথপ্রাণীদের প্রতি সহমর্মিতা ও মানবিক আচরণ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে চার দফা দাবি পেশ করা হয়-

১. বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে থাকা মালিকানাবিহীন পথপ্রাণী ও বন্যপ্রাণীদের বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে সহাবস্থান নিশ্চিতকরণে নীতিমালা প্রণয়ন।

২. দ্রুত সময়ের মধ্যে ক্যাম্পাসে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা।

৩. মালিকবিহীন প্রাণীদের বন্ধ্যাত্বকরণের উদ্যোগ নেওয়া এবং তা প্রাণী অধিকার কর্মীদের সঙ্গে সমন্বয় করে বাস্তবায়ন।

৪. বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে জলাতঙ্ক টিকার সরবরাহ নিশ্চিত করা।

শিক্ষার্থীরা জানান, “মানুষ-পথপ্রাণীর দ্বন্দ্ব নিরসনে অপসারণ একটি অকার্যকর পদ্ধতি হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। কারণ শূন্যস্থানে নতুন প্রাণী আসবেই। কাজেই টিকাদান ও বন্ধ্যাত্বকরণই টেকসই সমাধান।”

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ইতোমধ্যে ক্যাম্পাসের ১০০% কুকুরকে জলাতঙ্কের টিকার আওতায় আনা হয়েছে এবং ৮০% কুকুরকে বন্ধ্যাত্বকরণ সম্পন্ন করা হয়েছে। একইসঙ্গে গত ১০ অক্টোবর মেয়েদের হলগুলোর ৯৫% বিড়ালকে জলাতঙ্ক টিকা দেওয়া হয়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  জাবি   পথপ্রাণী   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close