বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
পেকুয়ায় শিক্ষকদের এক দফার হুঁশিয়ারি
পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৮:০০ পিএম আপডেট: ১৬.১০.২০২৫ ৮:২১ PM

তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে কক্সবাজারের পেকুয়ায় মানববন্ধন করেছে বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা। বক্তারা বলেন, “সরকার যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের তিন দফা দাবি না মানে, তাহলে আমরা বাধ্য হব জাতীয়করণের এক দফা দাবিতে রাজপথে নামতে।”

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় পেকুয়া চৌমুহনী চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’ এর পেকুয়া উপজেলা শাখা। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা জোটের আহ্বায়ক আবুল হাশেমের সভাপতিত্বে এবং শিলখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারে আমাদের তিনজন শিক্ষক নেতা থাকলেও তারা বেসরকারি শিক্ষকদের অবহেলার শিকার হতে দিচ্ছেন। ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের রক্ত ঝরছে। আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। আমাদের ন্যায্য দাবি এখনই মানতে হবে।”

এ সময় আরও বক্তব্য রাখেন, পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের প্রভাষক ড. মোহাম্মদ জাকির হোছাইন হাওলাদার, মগনামা শাহ রশিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নুর, বারবাকিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা ইমতিয়াজ, রাজাখালী বিইউআই কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, পেকুয়া বিএমআই কলেজের শিক্ষক জামাল সাকিব, উজানটিয়া এ.এস. সিনিয়র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুছা কাজেম সহ আরও অনেকে।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে তিন দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

জানা গেছে, গত ১২ অক্টোবর থেকে তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এই আন্দোলনের আজ ছিল পঞ্চম দিন।

মানববন্ধনে উপজেলার প্রায় সব এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  দফা   পেকুয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close