প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৭:২৩ পিএম আপডেট: ১৬.১০.২০২৫ ৭:৫৬ PM

রৌমারীতে দুই কলেজের কেউ পাস করেনি
কুড়িগ্রাম রৌমারীতে দুই কলেজে যথাক্রমে ১৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কিন্তু এদের মধ্যে কেউই পাস করতে পারেনি।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশের তথ্য জানানো হয়।
শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, রৌমারী উপজেলার চরশৌলমারী ইউনিয়নের চরশৌলমারী আদর্শ মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা ১৫ জন এবং টাপুরচর স্কুল এন্ড কলেজের পরীক্ষার্থী সংখ্যা ৪ জন হলেও একজনও পাস করতে পারেনি।
এ ঘটনা স্থানীয় লোকজনের মধ্যে আলোচনা-সমালোচনার ঝড় তুলেছে।
২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮.৯৫ শতাংশ কম।
উল্লেখ্য, এ বছর দেশের ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। ২০২৪ সালে এইচএসসিতে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি, যা এবার বেড়ে হয়েছে ২০২টি।