বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পটুয়াখালীর এক কলেজে পাস করেনি কেউ
রাজিব সুজন, পটুয়াখালী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:১৮ পিএম

পটুয়াখালীতে এক কলেজে চার শিক্ষার্থী, এর মধ্যে থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন ২ জন। কিন্তু এদের মধ্যে কেউই পাস করতে পারেনি।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা শিক্ষা বোর্ড মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশের তথ্য জানানো হয়।

শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর সাবিনা আক্তার হাই স্কুল এন্ড কলেজের ফলাফলে লক্ষ্য করা যায় এমন দৃশ্য। যেখানে দেখা যায় প্রতিষ্ঠানটির উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী সংখ্যা ৪ জন থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন মাত্র দুইজন। কিন্তু এদের মধ্যে একজনও পাস করতে পারেননি।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক এস এম আবু তালেব বলেন, ‘‘শিক্ষার্থীরা লেখাপড়া ভালোভাবে না করলে তো এ সমস্যাই হবে, তাছাড়া আমরা নতুন শুরু করেছি তো। উচ্চ মাধ্যমিকের জন্য শিক্ষক আছেন একজন। তাও খণ্ডকালীন। এজন্যই এমন ফলাফল।’’

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এ বছর গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম।

উল্লেখ্য, এ বছর দেশের ২০২ টি শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। ২০২৪ সালে এইচএসসিতে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫ টি। এবার তা বেড়ে হয়েছে ২০২টি।


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  পটুয়াখালী   কলেজ   ফলাফল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close