মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গজারিয়ার বালুয়াকান্দী আব্দুল গফফার স্কুল অ্যান্ড কলেজে মাত্র ১ জন কৃতকার্য
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৪:০৬ পিএম আপডেট: ১৬.১০.২০২৫ ৪:০৮ PM
বালুয়াকান্দী আব্দুল গফফার স্কুল অ্যান্ড কলেজ

বালুয়াকান্দী আব্দুল গফফার স্কুল অ্যান্ড কলেজ

গজারিয়া উপজেলার বালুয়াকান্দী আব্দুল গফফার স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছেন।

এহেন ফলাফল বিপর্যয়ের কারণ জানতে প্রতিষ্ঠানটির প্রধান মো. বসির উল্লাহর মোবাইল ফোনে কথা বলতে চাইলে, তিনি জানান, জরুরি একটি সভায় রয়েছেন, পরে কথা বলবেন।

সূত্র জানায়, চলতি বছর এইচএসসি ও আলীম পর্যায়ের ৭টি প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা উচ্চমাধ্যমিক পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এদের মধ্যে এইচএসসি পরীক্ষায় ৪টি প্রতিষ্ঠান থেকে মোট অংশগ্রহণকারী ছিলেন ৩৭৮ জন, উত্তীর্ণ হয়েছেন ১৯৭ জন, গড় পাসের হার শতকরা ৪১.৮৯।

অপরদিকে উপজেলার ৩টি প্রতিষ্ঠান থেকে আলীম পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৫৯ জন শিক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৫৮ জন, গড় পাসের হার শতকরা ৯৭.৯২। এদের মধ্যে মাথাভাঙ্গা মহিলা আলীম মাদ্রাসা ও শিমুলিয়া সিদ্দিকিয়া আলীম মাদ্রাসায় পাসের হার শতভাগ। অপর প্রতিষ্ঠান গজারিয়া বাতেনিয়া আলীম মাদ্রাসায় পাসের হার শতকরা ৯৩.৭৫।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এইচএসসি   গজারিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close