শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরিশালে ১২টি কলেজে সকল শিক্ষার্থী ফেল
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩:৪৬ পিএম

বরিশাল শিক্ষা বোর্ডের অধীন ১২টি কলেজের কেউ পাস করতে পারেনি।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে।

জানা গেছে, বরিশাল শিক্ষা বোর্ডে এ বছর পাসের হার ৬২.৫৭ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১,৬৭৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ১,২৭৪ জন মেয়ে ও ৪৫৭ জন ছেলে। পাসের হার ও জিপিএ ৫-এর দিক দিয়ে মেয়েরা ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন। 

গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৮১.৮৫ শতাংশ। সেই বছরের জিপিএ ৫ পেয়েছিলেন ৪,১৬৭ শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল ১০টায় বোর্ডের হলরুমে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে পরিসংখ্যান প্রকাশ করেন বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী।

ইউনুস আলী সিদ্দিকী জানান, এ বছর মোট পরীক্ষার্থী ছিলেন ৬১,৪৮১ জন। এরমধ্যে পরীক্ষায় অংশ নেন ৫৯,২৩৯ জন। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২৮,৯৯৪ এবং ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা ৩২,৪৮৭। এ বছর মোট ৩৪৯টি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, ১৪৪টি কেন্দ্রের মাধ্যমে।

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইউনুস আলী সিদ্দিকী আরো জানান, ফলাফল সাধারণভাবে সন্তোষজনক। গত বছরের তুলনায় পাসের হার কম হলেও যারা নিয়মিত পড়াশোনা করেছেন, তারাই কাঙ্ক্ষিত ফল পেয়েছেন। যে ১২টি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  বরিশাল   কলেজ   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close