বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ‘মেসি কাপ’
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:৩৪ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ৬:৩৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসির অনুপ্রেরণায় আসছে এক নতুন অধ্যায়। ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে আন্তর্জাতিক যুব ফুটবল প্রতিযোগিতা ‘মেসি কাপ’। 

আগামী ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট, যেখানে অংশ নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় আটটি ক্লাব।

এই প্রতিযোগিতাটি আয়োজন করছে মেসির নিজস্ব প্রোডাকশন প্রতিষ্ঠান ‘৫২৫ রোসারিও’। অংশগ্রহণকারী দলগুলোর তালিকায় রয়েছে ইন্টার মায়ামি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিভার প্লেট, ইন্টার মিলান, নিউওয়েলস ওল্ড বয়েজ, আতলেতিকো মাদ্রিদ ও চেলসি।

মেসি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, “অবশেষে তোমাদের সঙ্গে একটি বিশেষ খবর ভাগ করে নিচ্ছি। ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক নতুন ধরনের যুব ফুটবল উৎসব, যেখানে ফুটবল কেবল খেলা নয়, বরং একটি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা হয়ে উঠবে। তরুণ প্রজন্মের জন্য এই টুর্নামেন্ট অনেক কিছু শিখতে ও দেখাতে পারবে। আশা করি সবাই উপভোগ করবে – এটিই মেসি কাপ!”

এই টুর্নামেন্টে মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি গ্রুপে চারটি করে দল বিভক্ত হয়ে রাউন্ড-রবিন ফরম্যাটে খেলে বাছাইপর্ব শেষ করবে। এরপর অনুষ্ঠিত হবে প্লে-অফ, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল – সবই হবে চেইস স্টেডিয়ামে।

৫২৫ রোসারিও এক বিবৃতিতে জানিয়েছে, মেসি কাপ কেবল একটি টুর্নামেন্ট নয়, এটি একটি সামাজিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম। এই আয়োজনের মাধ্যমে ভবিষ্যতের খেলোয়াড় তৈরির পাশাপাশি ফুটবল, সংস্কৃতি ও উদ্ভাবনের সমন্বয় সাধন করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির সিইও টিম পাস্টোর বলেন, “মেসি কাপ বর্তমান সময়ের ফুটবল এবং আগামীর খেলোয়াড়দের মাঝে সেতুবন্ধন তৈরি করবে। প্রতিভা, সংস্কৃতি এবং কমিউনিটিকে একসূত্রে গাঁথা হবে এই টুর্নামেন্টের মাধ্যমে।”

এই আয়োজনকে ঘিরে দক্ষিণ ফ্লোরিডা এবার পরিণত হতে যাচ্ছে একটি ক্রীড়া, সংস্কৃতি ও ভবিষ্যতের সম্ভাবনার মিলনমেলায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  যুক্তরাষ্ট্র   ‘মেসি কাপ’   বিশ্বসেরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close