বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিখোঁজের ১৭ ঘণ্টা পর বিল থেকে কৃষকের লাশ উদ্ধার
নবীনগর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:৩১ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের জমিতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে নিখোঁজের ১৭ ঘণ্টা পর সিদ্দিক খান (৫০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১০টায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। 

এর আগে, মঙ্গলবার সকালে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের সেলিমনগর গ্রামে এ ঘটনা ঘটে। সিদ্দিক খান বিদ্যাকুট খাঁ বাড়ির মৃত সবদর খাঁনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে সিদ্দিক খান ও তার ছেলে একরাম খান জমির কচুরিপানা পরিষ্কার করতে যান। এ সময় মারখালা বিলের খালপাড়ে গিয়ে পানির স্রোতে দু’জনেই তলিয়ে যান। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার তৎপরতা চালিয়ে একরামকে উদ্ধার করলেও সিদ্দিক খান নিখোঁজ থাকেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালালেও তাকে উদ্ধার করতে পারেনি। অবশেষে রাত ১০টায় বিলের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহিনুর ইসলাম বলেন, “মারখালা বিল থেকে ভাসমান অবস্থায় সিদ্দিক খান নামের এক কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি সকালে নিখোঁজ ছিলেন।”

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  নবীনগর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close