বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
ফেব্রুয়ারিতে নির্বাচন, এ নিয়ে দ্বিতীয় কোনো চিন্তা নেই: আইন উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করাতে সরকার বদ্ধপরিকর। রাজনৈতিক দলগুলো নিষ্ঠার সঙ্গে জুলাই সনদের আলোচনায় অংশগ্রহণ করেছেন এবং তার ধারাবাহিকতায় তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন বলে তিনি আশাবাদী।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে ড. আসিফ নজরুল বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সরকারের আর কোনো দ্বিতীয় চিন্তা নেই। নির্বাচন প্রক্রিয়ার কাজ চলছে।”

জুলাই সনদে রাজনৈতিক ঐকমত্য নিয়ে তিনি বলেন, “সব রাজনৈতিক দল যে নিষ্ঠার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেছেন, আমি সেটি লক্ষ্য করেছি। আমার ধারণা, এ নিষ্ঠার ধারাবাহিকতা হিসেবে তারা জুলাই সনদে স্বাক্ষর করবেন।”

উপদেষ্টাদের সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোও এখন উপদেষ্টাদের হুমকি দিচ্ছে এবং নানা সমালোচনা করছে। এটিকে গণতান্ত্রিক উত্তোরণ হিসেবে দেখা উচিত।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আইন উপদেষ্টা   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close