বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
টানা জয়ের বিশ্বরেকর্ডে এককভাবে মরক্কো
খেলা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গত বিশ্বকাপে দারুণ চমক দেখানো মরক্কো এবার বিশ্বকাপের পথেই গড়ে ফেলেছে এক ঐতিহাসিক কীর্তি। টানা জয়ের রথে ছুটে দলটি এমন এক জায়গায় পৌঁছেছে, যেখানে এর আগে আর কোনো জাতীয় দল যেতে পারেনি।

আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে টানা সবচেয়ে বেশি জয়ের বিশ্বরেকর্ড এখন এককভাবে মরক্কোর দখলে। এই জয়ের মাধ্যমে ‘আটলাস লায়ন্স’ খ্যাত দলটি ১৬ ম্যাচ টানা জয়ের রেকর্ড গড়ে স্পেনকে পেছনে ফেলেছে। স্পেনের রেকর্ড ছিল টানা ১৫ জয়।

কঙ্গোর বিপক্ষে জয় দিয়ে শতভাগ সাফল্য নিয়ে বিশ্বকাপ বাছাই শেষ করেছে মরক্কো। আগেই বিশ্বকাপ নিশ্চিত করা দলটি ‘ই’ গ্রুপে আট ম্যাচের সবকটিতেই জয়ের মুখ দেখেছে।

গত বছরের মার্চে মৌরিতানিয়ার বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর থেকে মরক্কো অপরাজিত। এরপর থেকে বিশ্বকাপ বাছাইয়ের সাত ম্যাচ, আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইয়ের ছয় ম্যাচ ও তিনটি প্রীতি ম্যাচ মিলিয়ে টানা ১৬ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে দলটি। এই সময়ে তারা করেছে ৫০ গোল, হজম করেছে মাত্র চারটি।

স্পেনের ১৫ ম্যাচের জয়ধারা ছিল ২০০৮ সালের জুন থেকে ২০০৯ সালের জুন পর্যন্ত। ২০০৮ ইউরোর সেমিফাইনালে রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় দিয়ে শুরু হওয়া সেই ধারার ইতি ঘটে ২০০৯ কনফেডারেশন্স কাপের সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরাজয়ের মধ্য দিয়ে। স্পেনের সেই সময়ে ১৫ ম্যাচে গোল ছিল ৩৯টি, খেয়েছিল মাত্র দুটি। এবার মরক্কো তাদেরও ছাড়িয়ে গেল।

উল্লেখ্য, গত অগাস্টে আফ্রিকান নেশন্স চ্যাম্পিয়নশিপ জয়ের পথে ম্যাচগুলো এই ধারায় গণনা করা হয়নি, কারণ সে আসরে কেবল দেশীয় ফুটবলারদের নিয়েই ‘বি’ দল সাজিয়েছিল মরক্কো। আগামী মাসের প্রীতি ম্যাচগুলোতে এই জয়ের ধারাকে আরও দীর্ঘায়িত করার সুযোগ থাকবে মরক্কোর সামনে। প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মরক্কো   বিশ্বরেকর্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close