বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাকসুতে স্বাক্ষর ছাড়া ব্যালটে ভোট গ্রহণ, অভিযোগ ছাত্রদল ও শিবিরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩:১১ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ৩:১৪ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ব্যালট পেপারে ভোট গ্রহণের অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে। বিশ্ববিদ্যালয়ের আইটি ভবন কেন্দ্রে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে।

আজ বুধবার (১৫ অক্টোবর) ভোট চলাকালে ছাত্রদল ও ছাত্র শিবিরের পক্ষ থেকে একই অভিযোগ করা হয়।  

অমোচনীয় কালি উঠে যাচ্ছে উল্লেখ করে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী বলেন, ‍“আইটি ভবনের একটি রুমে সাক্ষর ছাড়া ব্যালেট পেপার দেওয়া হয়েছে। এই বিষয়ে আমরা লিখিত অভিযোগ দিয়েছি।”

সরাসরি নির্বাচন কমিশনে অভিযোগ দিয়ে চবি ছাত্রদলের সেক্রেটারি আবদুল্লাহ আল নোমাম বলেন, “প্রশাসন ও নির্বাচন কমিশন একটি দলকে জিতাতে কাজ করছে।”

স্বাক্ষর ছাড়া বাক্সে পেপার ফেলতে পারে না উল্লেখ করে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহীম রনি বলেন, “আইটি ভবনের ২১৪ নম্বর রুমে ১৫-২০টা ব্যালটপেপার স্বাক্ষর ছাড়াই বাক্সে ফেলা হয়েছে। যখন কথা বলেছি, এজেন্টরা জানিয়েছেন যে- নির্বাচন কমিশন পরবর্তীতে এসে এজেন্টদের সামনে খুলে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।”

তবে এদিকে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার ড. মনির উদ্দিন বলেন, “চাকসু নির্বাচনের জন্য তারা বাংলাদেশের কোথাও অমোচনীয় কালি খুঁজে পায়নি। আর সাক্ষর ছাড়া ব্যালেট গ্রহণ শেষে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, পাঁচটি অনুষদের প্রতিটিতে একজন করে মোট পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া কেন্দ্রগুলোর বাইরে আরও চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে চলছে মোবাইল কোর্ট।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভোট গ্রহণ   ছাত্রদল   শিবির  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close