প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৩:০৪ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ৩:১০ PM

প্রতীকী ছবি
বর্তমান বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিশাল এক আপডেট নিয়ে এসেছে। মাত্র ৪ শর্ত মানলেই লাখো দর্শকের কাছে পৌঁছাবে আপনার প্রোফাইল ও পেজ।
বিশেষজ্ঞদের ভাষ্যমতে, নিচের চারটি শর্ত মেনে চললেই কনটেন্ট ক্রিয়েটররা সহজেই ফলোয়ার বাড়াতে পারবেন এবং আয়ের সুযোগও তৈরি হবে-
১. মৌলিক কনটেন্ট তৈরি করুন: অন্যের কনটেন্ট কপি না করে নিজস্ব ও মৌলিক কনটেন্ট তৈরি করতে হবে। ভিডিও, ব্লগ বা যেকোনো কনটেন্টে মৌলিকতা বজায় রাখতে হবে।
২. শেয়ারযোগ্য কনটেন্ট বানান: ভাবনা-চিন্তা করে মজার, তথ্যবহুল বা উপকারী কনটেন্ট কনটেন্ট তৈরি করতে হবে যাতে দর্শক দেখার পর স্বেচ্ছায় অন্যদের সঙ্গে শেয়ার করতে আগ্রহী হয়
৩. ফেসবুকের নিয়ম মেনে চলুন: ফেসবুকের নীতিমালা ভঙ্গ করলে মনিটাইজেশন হারাতে হবে কিংবা ভিডিও ট্যাকডাউন হয়ে যেতে পারে। তাই অন্যের ভিডিও বা ছবি ব্যবহার না করে, হতাশাজনক বা ঘৃণাসৃষ্টিকারী কনটেন্ট এড়িয়ে যেতে হবে।
৪. রিলস ভিডিও তৈরি করুন: ফেসবুক চায়, ধারাবাহিকভাবে আকর্ষণীয় ও মানসম্মত রিলস ভিডিও তৈরি করলে নতুন দর্শকের কাছে পৌঁছানো সবচেয়ে সহজ হয়। বিশেষ করে নতুন প্রোফাইল বা পেজের জন্য এটি কার্যকর। ফেসবুকের দাবি, লং ভিডিওর তুলনায় রিলস নতুন দর্শকের কাছে দ্রুত পৌঁছে যায়। তাই নতুন কনটেন্ট ক্রিয়েটরদের জন্য এটি বড় সুযোগ।
বিশেষজ্ঞরা মনে করছেন, ফেসবুকের এসব নতুন আপডেট অনেকের জন্য গেম চেঞ্জার হতে পারে। যারা নিয়ম মেনে মৌলিক কনটেন্ট তৈরি করবেন, বিশেষত রিলসের ওপর গুরুত্ব দেবেন, তাদের জন্য সাফল্যের সম্ভাবনা অনেক বেশি।
স্বদেশ প্রতিদিন/শাহো