শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ট্রাম্প কখনোই শান্তির প্রতীক হতে পারেন না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:২৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই শান্তির প্রতীক হতে পারেন না, কারণ তিনিই যুদ্ধের উসকানি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

সোমবার (১৩ অক্টোবর) এক্সে দেওয়া এক পোস্টে তিনি একথা লেখেন।

আরাঘচি লেখেন, “যিনি যুদ্ধ উসকে দেন, তিনি শান্তির মানুষ হতে পারেন না।”

তিনি অভিযোগ করেন, “ট্রাম্প ইসরায়েলি স্বার্থগোষ্ঠীর মিথ্যা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইরানবিরোধী প্রচারণা চালাচ্ছেন।”

একজন মানুষ একই সঙ্গে যুদ্ধের প্রেসিডেন্ট ও শান্তির প্রেসিডেন্ট হতে পারেন না উল্লেখ করে ইরানি মন্ত্রী আরও বলেন, “ট্রাম্প ইসরায়েলের প্রভাবে মধ্যপ্রাচ্যে নতুন সংঘাত উসকে দিচ্ছেন। সাম্প্রতিক মার্কিন বিমান হামলায় বহু সাধারণ মানুষের মৃত্যু ঘটেছে, যা শান্তির পথে বাধা সৃষ্টি করছে।”

ইরানের প্রসঙ্গ টেনে আরাঘচি বলেন, “ইরান সম্মান ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আলোচনায় আগ্রহী, কিন্তু কোনো হুমকি বা চাপ মেনে নেবে না।”

সর্বশেষ ইরানের পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ট্রাম্পের দাবি করেছিলেন ইরান কয়েক সপ্তাহ দূরে ছিল পারমাণবিক অস্ত্র তৈরির কাছ থেকে- এটিকে মিথ্যা বলে অভিহিত করেন আরাঘচি। এমনকি যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলিও এমন কোনো প্রমাণ দেয়নি।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   ইরান   পররাষ্ট্রমন্ত্রী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close