বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বাবার সঙ্গে আলোর শেষ কথা- আমরা আটকে গেছি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ৬:১৫ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগুনের মুহূর্তে বাবাকে শেষ ফোনে আলো বলেছিলেন, কারখানায় আগুন লেগেছে, আমরা আটকে গেছি, বের হতে পারছি না। এরপর আর ফোন ধরেননি তিনি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মিরপুর রূপনগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন পোশাককর্মী মার্জিয়া সুলতানা আলো (১৮) ও তার স্বামী জয় (২২)।

গত ১ অক্টোবর তারা দুজনই রূপনগরের ‘আরিয়ান ফ্যাশন’ পোশাক কারখানায় চাকরি নিয়েছিলেন- জয় ছিলেন অপারেটর, আলো হেলপার।

ফায়ার সার্ভিস জানায়, পাশের টিনশেড কেমিক্যাল গোডাউন থেকে আগুন শুরু হয়ে গার্মেন্টস ভবনে ছড়িয়ে পড়ে।

আলোর মা ইয়াসমিন বেগম বলেন, “আমার মেয়ে বিয়ের পর স্বামীর সঙ্গে কাছেই টিনশেড ঘরে থাকত। আগুনের খবর শুনে দেখি আমাদের বস্তি থেকে ধোঁয়া উঠছে।”

জয়ের মা শিউলী বেগম বলেন, “ছেলে আর ছেলের বউ-দুজনকেই খুঁজে পাচ্ছি না।”

উল্লেখ্য, বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরে গার্মেন্টসের প্রিন্টিং কারখানা এবং কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ১২টি ইউনিট। এখন পর্যন্ত আগুনে ১৬ জন নিহত এবং আহত হয়েছেন ৩ জন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  মীরপুর   রাজধানী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close