বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোলা জেলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের নেতৃত্বে রাকিবুল ও ফয়সাল
ববি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১০:৩৬ পিএম
ভোলা জেলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের নেতৃত্বে রাকিবুল ও ফয়সাল

ভোলা জেলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের নেতৃত্বে রাকিবুল ও ফয়সাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভোলা জেলার শিক্ষার্থীদের সংগঠন, ভোলা জেলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ ২০২৫-২৬ সেশনের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। 

নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা বিভাগের স্নাতক চতুর্থ বর্ষ (সেশন ২০২০-২১) শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের স্নাতক তৃতীয় বর্ষ (সেশন ২০২১-২২) শিক্ষার্থী মো. ফয়সাল। তাদের নেতৃত্বে গঠিত হয়েছে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি, যেখানে ভোলা জেলার সাতটি উপজেলার শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করছেন।

সভাপতি মো. রাকিবুল ইসলাম রাসেল বলেন, ভোলা জেলার শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক ভূমিকা রাখার চেষ্টা করবেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ভোলার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন এবং সার্বিক অগ্রযাত্রায় সহযোগিতা করাই হবে তার মূল লক্ষ্য। পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করে পারস্পরিক সহযোগিতা ও দৃঢ় সম্পর্ক গড়ে তুলতেও তিনি কাজ করবেন।

সাধারণ সম্পাদক মো. ফয়সাল বলেন, ভোলার শিক্ষার্থীদের নিয়ে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ পরিবেশ সৃষ্টি করে জেলার মর্যাদা ও সুনাম রক্ষায় তারা সচেষ্ট থাকবেন।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন: সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন হুমু (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ৪র্থ বর্ষ, সেশন ২০২০-২১), ১নং সহ-সভাপতি আলিফ রহমান ফাহাদ (লোক প্রশাসন বিভাগ, ৪র্থ বর্ষ, সেশন ২০২০-২১), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শিমুল (সমাজবিজ্ঞান বিভাগ, সেশন ২০২১-২২), যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসাইন (সমাজবিজ্ঞান বিভাগ, সেশন ২০২১-২২) এবং ১নং সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল ইসলাম (সমাজবিজ্ঞান বিভাগ, ২য় বর্ষ, সেশন ২০২২-২৩)।

নবগঠিত এই কমিটি বিশ্ববিদ্যালয়ে ভোলার শিক্ষার্থীদের কল্যাণ, সংহতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ   ববি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close