বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ভোটের নামে জনগণের সঙ্গে প্রতারণা হয়েছে: অধ্যক্ষ জহির উদ্দিন
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১১:০৫ পিএম
ভোটের নামে জনগণের সঙ্গে প্রতারণা হয়েছে: অধ্যক্ষ জহির উদ্দিন

ভোটের নামে জনগণের সঙ্গে প্রতারণা হয়েছে: অধ্যক্ষ জহির উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর বলেছেন, দেশে ভোটের কোনো নিরাপত্তা নেই। দেশের জনগণের মতামতের ভিত্তিতে সরকার গঠিত না হয়ে রাজনৈতিক দূর্বৃত্তায়নের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক শক্তি রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে। ভোটের নামে বারবার জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। জনগণের ভোটের সুরক্ষা নিশ্চিত করার জন্য পি আর (প্রজনন রেজিস্ট্রেশন) পদ্ধতির কোনো বিকল্প নেই।

পি আর পদ্ধতির দাবিতে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর সদর রোডে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ জহির উদ্দিন আরও বলেন, গণভোট জাতীয় নির্বাচনের ‘টেস্ট ম্যাচ’ হিসেবে কাজ করতে পারে। যারা জুলাই সনদের আইনি ভিত্তি মেনে নিতে চায় না, তারা যুক্তি দেখাচ্ছে, জাতীয় নির্বাচনের আগে গণভোটে যদি কোনো সমস্যা হয়, তাহলে জনগণ ভোটের প্রতি আস্থা হারাবে। 

তিনি সরকারের প্রতি আহ্বান জানান, নভেম্বরের মধ্যে গণভোট এবং ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। যারা একদিনে গণভোট ও জাতীয় নির্বাচন করতে চায়, তাদের উদ্দেশ্য ক্ষতিকর। কারণ, গণভোটে জুলাই সনদ পাস হলে জাতীয় নির্বাচনের ব্যবস্থায় পরিবর্তন আসবে, ভোট চুরি বা কেন্দ্র দখল করা যাবে না এবং ফ্যাসিবাদ ও একনায়কতন্ত্র প্রতিষ্ঠা ঠেকানো সম্ভব হবে।

মানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, মুহাম্মদ আতিকুল্লাহ, তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, শামীম কবির, জাফর ইকবাল, মাহফুজুর রহমান আমিন ও কাউনিয়া থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান প্রমুখ।


আরও সংবাদ   বিষয়:  বরিশাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close