প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৮:০২ পিএম

সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন
নোয়াখালীর হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নে মাঠপর্যায়ে তদন্তে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী ইমরান হোসেন।
আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঘটনায় জড়িত স্থানীয় বিএনপি নেতা আব্দুল আলী অভিযোগ অস্বীকার না করে বলেন, তদন্তে বিলম্ব ও ভুল বোঝাবুঝি থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। তবে স্থানীয় নেতারা জানিয়েছেন, তিনি দলের কোনো পদে নেই, ব্যক্তিগতভাবে সক্রিয় ছিলেন।
সমাজসেবা কর্মকর্তা জানান, ডিলারশিপের আবেদন যাচাই করতে গিয়ে তিনি আবেদনকারীর ঘর তালাবদ্ধ পান। তালা খুলে দিতে বললে অভিযুক্ত ব্যক্তি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং হুমকি দেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, “ভিডিও ফুটেজে ঘটনাটি স্পষ্ট দেখা গেছে। সরকারি কর্মকর্তাকে হেনস্তা করার বিষয়টি আইনগতভাবে মোকাবিলা করা হবে।”