বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৭:৫৫ পিএম

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে নিজের কন্যাকে (১৪) ধর্ষণের চেষ্টা করার অভিযোগে বাবা জিল্লুর রহমান (৪২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্থানীয় পশ্চিম কলোনীর বাসিন্দা এবং বস্তা সেলাইয়ের শ্রমিক।

মঙ্গলবার দুপুরে ভিকটিমের মা থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ জিল্লুরকে গ্রেপ্তার করে। একই দিনে কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, জিল্লুরের প্রথম স্ত্রী ১৫ বছর আগে মারা যাওয়ার পর তিনি কিশোরীর মাকে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের পরের বছর তাদের সংসারে জন্ম নেয় ওই কিশোরী। ১২ অক্টোবর রবিবার মা-মেয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। পরের দিন মা নওগাঁ জেলা শহরে লোনের কাজে গেলে কিশোরী একা থাকাকালীন শয়ন ঘরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। মেয়ের আত্মরক্ষার চেষ্টার সময় তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনাটি জানার পর ওই দিন রাত ১১টার দিকে কিশোরীর মা ৯৯৯ নম্বরে ফোন করেন। এরপর আদমদীঘি থানা ও সান্তাহার ফাঁড়ি পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, মেয়েকে ধর্ষণের অভিযোগে ভিকটিমের মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ধর্ষণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close