বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চুনারুঘাটে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৭:৪৪ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিয়ের দাওয়াতে এসে পানিতে ডুবে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের চান্দপুর চা বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হল চুনারুঘাট উপজেলার রামগঙ্গা গ্রামের বাসিন্দা সেলিম মিয়ার মেয়ে মোছকান আক্তার (১৩), সাজিদ আলীর মেয়ে শামিমা আক্তার (১২) এবং মজিদ আলীর মেয়ে ছানিয়া আক্তার (৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন শিশু পরিবারের সঙ্গে চাচাতো ভাই শাহ আলমের বাড়িতে বিয়ের দাওয়াতে এসেছিল। দুপুরের পর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বিকেলে বাগানের পাশে একটি ডোবার জলাশয়ে তিনজনের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, “তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা পানিতে ডুবে মারা গেছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।”


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  হবিগঞ্জ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close