বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গজারিয়ায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:৩৫ পিএম আপডেট: ১৫.১০.২০২৫ ৩:১৯ এএম

গজারিয়ায় "গজারিয়া ফাউন্ডেশনের" উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও শিক্ষার্থীদেরকে রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

গজারিয়া ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (জিস্ট) পলিটেকনিক মিলনায়তনে আজ মঙ্গলবার(১৪ অক্টোবর)  সকাল ১১টায় গজারিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এই সময়ে শিক্ষার্থীদের রক্তদানে উৎসাহিতকরণে লক্ষ্যে মত বিনিময় সভা করা হয়। পরে উপস্থিত অতিথিদের তত্বাবধানে জিস্ট পলিটেকনিক প্রাঙ্গণে ঔষধি বৃক্ষ নিম গাছের চারা রোপন করা হয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জিস্ট পলিটেকনিক ইন্সটিটিউট এর রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ শাকিল এর সঞ্চালনায় ও গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রকৌশলী. দিদার আলম এর সভাপত্বিতে মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা শারমিন আক্তার তিথি, একাত্তর টেলিভিশনের নির্বাহী প্রযোজক মাজহারুল ইসলাম মাসুম,রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর চেয়ারম্যান ড. আতাউর রহমান, জিস্ট পলিটেকনিক এর অধ্যক্ষ প্রকৌশলী মামুন শরীফ, হোসেন্দী ইউনিয়ন বিএনপি আহৃবায়ক মাহবুল আলম খাঁন, গজারিয়া সচেতন সমাজ এর আহবায়ক দেওয়ান হারুন অর রশীদ, যাত্রাবাড়ী হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ম্যানেজিং ডিরেক্টর রুহুল আমিন খান, গজারিয়া উপজেলা কৃষকদলের সদস্য সচিব তোফাজ্জল হোসেন সরকার, গজারিয়া ইঞ্জিনির্য়াস এসোসিয়েশন এর সভাপতি হাসান জাহাঙ্গীর, গজারিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশন সভাপতি ফজলুল হক নয়ন, জ্যেষ্ঠ সাংবাদিক মহিউদ্দিন মোহাম্মদ ও শেখ নজরুল ইসলাম প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা ও একাত্মতা প্রকাশ করে গজারিয়া সচেতন সমাজ, রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, বাংলাদেশ ইউনাইটেড যুব ফোরাম জাগ্রত মানবতা, বিজয়ের পথযাত্রা, ঝিকুট ফাউন্ডেশন, যাত্রাবাড়ী হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল, বিডি টুডেস, দৈনিক মুন্সীগঞ্জের বার্তা, দৈনিক মুন্সীগঞ্জের সময়, রেডিও বিক্রমপুর সহ আরও অনান্য সহযোগি সংগঠন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:  রক্তদান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close