বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
মাগুরায় স্বাস্থ্যসম্মত পাকা টয়লেট ও বিনামূল্যে উপকরণ বিতরণ কর্মসূচি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:৩০ পিএম
মাগুরায় স্বাস্থ্যসম্মত পাকা টয়লেট ও বিনামূল্যে উপকরণ বিতরণ কর্মসূচি

মাগুরায় স্বাস্থ্যসম্মত পাকা টয়লেট ও বিনামূল্যে উপকরণ বিতরণ কর্মসূচি

মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের হাট লক্ষীপুর গ্রামে স্বাস্থ্যসম্মত সেমি-পাকা টয়লেট স্থাপন ও বিতরণ কর্মসূচি, দ্বিতীয় পর্যায়ে বিনামূল্যে উপকরণ (ল্যাট্রিন, বালতি, বদনা ও ব্রাশ) বিতরণ অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। 

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) রাঘবদাইড় ইউনিয়নের লক্ষীপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী পাড়ায় বাস্তবায়নকারী সংস্থা পল্লী প্রকৃতি ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে ১৫টি সেমি-পাকা টয়লেট, ১৫টি বালতি, বদনা ও ব্রাশ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা পল্লী প্রকৃতির নির্বাহী পরিচালক মো.  শফিকুর রহমান পিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পল্লী প্রকৃতির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোভা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কাজী কামরুজ্জামান, সেইভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেনের নির্বাহী পরিচালক সাবিনা ইয়াসমিন মেরী, বিশিষ্ট সমাজসেবক ও মাগুরা জেলা বিএনপির সদস্য নাজমুল হাসান লিটন।

ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক বলেন, মাগুরা সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়নের লক্ষীপুর ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের রায়গ্রাম গ্রামে পল্লী প্রকৃতি এনজিওর উদ্যোগে ১৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারকে স্বাস্থ্যসম্মত সেমি-পাকা টয়লেট তৈরি করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এছাড়া প্রতিটি পরিবারকে একটি করে বালতি, বদনা ও ব্রাশ প্রদান করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষের সঙ্গে বারংবার সচেতনতামূলক উঠান বৈঠক করা হচ্ছে, যা এখনো অব্যাহত রয়েছে।

বর্তমানে অবহেলিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ স্যানিটেশনের আওতায় এসেছে। নারী-পুরুষ, ছোট-বড় সবাই এখন পাকা ল্যাট্রিন ব্যবহার করছে, ফলে এলাকার স্যানিটেশন সংক্রান্ত অব্যবস্থা দূর হয়েছে। ধীরে ধীরে এলাকার পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে, সামাজিক মর্যাদাও বৃদ্ধি পেয়েছে। এলাকার মানুষ ল্যাট্রিনগুলো পেয়ে অত্যন্ত খুশি।

সরেজমিনে দেখা যায়, লক্ষীপুর গ্রাম এখন শতভাগ স্যানিটেশনের আওতায়। গ্রামে মোট ৮২টি ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের বসবাস। দুই দফা জরিপে দেখা যায়, এর মধ্যে ৫৭টি পরিবারের কোনো ল্যাট্রিন ছিল না। তারা খোলা জায়গায় প্রাকৃতিক কাজ সারত। এসব পরিবারে জমি–জিরাত নেই, অধিকাংশ ঘর ঝুপড়ি ধরনের এবং একটির সঙ্গে আরেকটি লাগানো। জীবিকার জন্য অনেকে বাঁশ–বেতের কাজ, সেলুনে কাজ বা দিনমজুরি করে। আয় খুবই কম এবং সরকারি সুবিধা প্রায় অনুপস্থিত।

এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ শিক্ষা ও অন্যান্য নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত। তাদের বসবাসের জায়গা ও স্যানিটেশন ব্যবস্থা ছিল অত্যন্ত নাজুক চারিদিকে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ, রোগব্যাধি ও স্বাস্থ্য সচেতনতার অভাব।

এমন অবস্থায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী তিনটি সংস্থা রোভা ফাউন্ডেশন, সেইভ দ্য উইমেন অ্যান্ড চিলড্রেন (এসডব্লিউসি) ও পল্লী প্রকৃতি সম্মিলিতভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্যানিটেশন সমস্যা সমাধানে কাজ শুরু করে। প্রকল্পের আওতায় জরিপকৃত ৫৭টি পরিবারকে পর্যায়ক্রমে বিনামূল্যে ৫৭টি স্বাস্থ্যসম্মত সেমি-পাকা টয়লেট স্থাপন ও হস্তান্তর করা হয়। 

এর মধ্যে রোভা ফাউন্ডেশন ৩৪টি, পল্লী প্রকৃতি ১১টি এবং এসডব্লিউসি ১২টি ল্যাট্রিন প্রদান করে।

বর্তমানে লক্ষীপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লী শতভাগ স্যানিটেশনের আওতায় এসেছে। নারী–পুরুষ, ছোট–বড় সবাই এখন স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করছে, যার ফলে এলাকার স্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক মর্যাদায় ইতিবাচক পরিবর্তন এসেছে।

উল্লেখ্য, ১০ জুন ২০২৫ সালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিল্লুর রহমান “স্বাস্থ্যসম্মত সেমি-পাকা টয়লেট স্থাপন ও বিতরণ কর্মসূচি” এর দ্বিতীয় পর্যায়ের কাজ সরেজমিনে পরিদর্শন করেন। তিনি ল্যাট্রিনগুলো ঘুরে দেখেন, উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সঠিকভাবে ল্যাট্রিন ব্যবহার ও পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়নে আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মাগুরা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close