প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:৫৩ পিএম

সামাজিক সংগঠন স্বপ্নতরী-৭১ এর উদ্যোগে মীরসরাইয়ের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) মসজিদিয়া ইউনুসিয়া ইসলামিয়া নয়দুয়ারিয়া মাদ্রাসা ও বড়তাকিয়া হযরত জামাল শাহ (রঃ) ইসলামী একাডেমিতে ফলদ,ফুল এবং ঔষধি মিলিয়ে প্রায় শতাধিক গাছ রোপণ করে সংগঠনটি।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্বপ্নতরী-৭১ এর নির্বাহী পরিচালক খান মোহাম্মদ মোস্তফা, সাবেক সাধারণ সম্পাদক মো. মোবারক হোসাইন, সাংগঠনিক সম্পাদক মো. বেলাল।
আরো উপস্থিত ছিলেন, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম রাকিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাফিউল আতিক, আরমান হোসেন, নাঈম উদ্দিন মুন্না এবং স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
স্বপ্নতরী-৭১ এর পক্ষ থেকে নির্বাহী পরিচালক খান মোহাম্মদ মোস্তফা জানান সংগঠনের এরূপ পরিবেশবান্ধব কাজ আগামীতেও অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে