বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৪:৩৫ পিএম

ঢাকার সাভারে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। এ সময় তাদের হেফাজত থেকে র‌্যাবের ব্যবহৃত পোশাক, ওয়াকি-টকি, হাতকড়া ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মো.জালাল উদ্দিন। 

এর আগে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হল, পাবনা জেলার চাটমহর থানার নবীন এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৪২), শেরপুর জেলার শ্রীবর্দী থানার ধাতুয়া এলাকার মৃত সৈয়দুর রহমানের ছেলে সুমন মিয়া (৬৫), পটুয়াখালী জেলার মির্জাপুর থানার গাবুয়া এলাকার নুর ইসলামের ছেলে সিদ্দিকুর রহমান ওরফে ইদ্রিস (৪৮), মৌলভীবাজার জেলার রাজনগর থানার করতল এলাকার মৃত ময়নাল মিয়ার ছেলে আফজাল হোসেন ওরফে উজ্জল (৪২), ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার ভাটপাড়া এলাকার মো. হারুন শিকদারের ছেলে মামুন আহম্মেদ মিন্টু(৫২), মাগুরা সদর উপজেলার বাটাজোর এলাকার ইউনুস বিশ্বাসের ছেলে মেহেদী হাসান (২৭), সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গুরুগ্রাম এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে শামীম আহম্মেদ সবুজ (৩২), পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার দক্ষিণ বড় মাচুয়া এলাকার হোসেন আলীর ছেলে শাহাদাত (৬০) এবং শরীয়তপুর জেলার সখিপুর থানার কানুন গো সাহেবের কান্দি এলাকার মৃত নুরুর হক প্রধানের ছেলে ফরহাদ হোসেন (৩৭)।

ডিবি পুলিশ জানায়, গত ২৫ সেপ্টেম্বর সাভারের ভাঙা ব্রিজের আগে তুরাগ নদীর পাড়ে ময়লার স্তূপের সামনে থেকে দিনদুপুরে প্রায় ২৫ লাখ টাকার ডাকাতির ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা দায়ের করে কারখানা কর্তৃপক্ষ। পরে সোমবার রাতে সাভার ও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এ ঘটনায় জড়িত ৯ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ লক্ষ টাকার মধ্যে ৫ লক্ষ টাকা, ওয়াকি-টকি, খেলনা পিস্তল, র‌্যাবের পোশাক, ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন বলেন, “গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো অপকর্মের সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দুপুরে আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।”



স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  র‌্যাব   ডাকাতি   গ্রেপ্তার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close