বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বদলগাছীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:২৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নওগাঁর বদলগাছীতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাপা হাট এলাকায় এই লিফলেট বিতরণ করেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি ও বদলগাছী-মহাদেবপুর আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রবিউল আলম বুলেট।

লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও পাড়া-মহল্লায় ঘুরে পথচারী, দোকানদারসহ সাধারণ মানুষের হাতে হাতে বিএনপির ৩১ দফার লিফলেট পৌঁছে দেন। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতে বিএনপির আহ্বান জনগণের কাছে তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, কোলা ইউনিয়ন বিএনপি নেতা পিন্টু ও নাসির উদ্দীন, পাহাড়পুর ইউনিয়নের সাবেক ছাত্রনেতা ও ইউপি সদস্য আব্দুল করিম, বিএনপি নেতা আবুজর গিফারী, ছাত্রদল নেতা আসাদুজ্জামান ভুট্টু ও বিল্লু হোসেন, বদলগাছী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোস্তাকিম।

এ ছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

রবিউল আলম বুলেট বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতেই আমাদের এ প্রচারনা। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সে জন্যই আমরা শান্তিপূর্ণভাবে এ গণসংযোগ চালিয়ে যাচ্ছি।

লিফলেটে রাষ্ট্র মেরামতের ৩১ দফার মূল বিষয়বস্তু তুলে ধরা হয় বলে জানা গেছে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  বদলগাছী   বিএনপি   লিফলেট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close