বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
রাজবাড়ীতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:২১ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালী শেষে উপজেলা পরিষদের মুক্ত মঞ্চে উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে ও পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আসলাম হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ইবাদত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রবিউল ইসলাম, পাংশা উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পাংশা সরকারি কলেজের শিক্ষক শামীম আরা মিনুসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ওউ সূধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে  ফায়ার সার্ভিস স্টেশনের পক্ষ  থেকে শিক্ষার্থীদের মাঝে গ্যাস ও জ্বালানী তেলের আগুন নেভানোর পদ্ধতি, বসত ঘরের আগুন নেভানোর কৌশল, ভূমিকম্পের সময় করণীয় ও হতাহতদের উদ্ধারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কৌশল প্রদর্শন করেন।

এ সময় পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন বলেন, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদজাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  রাজবাড়ী   ভূমিকম্প   অগ্নিকাণ্ড   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close