প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৬:৩০ AM

সংগৃহীত ছবি
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি) কর্তৃক আয়োজিত চার দিনব্যাপী জেইউএসসি প্রোগ্রামিং ওয়ার্কশপ ২০২৫ সমাপ্ত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে প্রোগ্রামিং ওয়ার্কশপের শেষ ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্কশপে আর ল্যাংগুয়েজ ব্যবহার করে ডাটা অ্যানালাইসিস হাতে-কলমে শেখানো হয়েছে।
ওয়ার্কশপে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ২৫জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। ওয়ার্কশপে প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ফজলুল করিম পাটুয়ারি।
জাবি সায়েন্স ক্লাবের এ আয়োজন সম্পর্কে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলোজি (বিইউবিটি) এর শিক্ষার্থী সাজেদ ইবনুল কাইয়ুম বলেন, ইন্সট্রাক্টর স্যার সহজ ও সাবলিল ভাষায় হাতে-কলমে আর প্রোগ্রামিংয়ের মাধ্যমে ডাটা অ্যানালাইসিস শিখিয়েছেন। এ কোর্স করার মাধ্যমে ডাটা অ্যানালিসিস সম্পর্কে কিছু ইনসাইটফুল নলেজ অর্জন করতে পেরেছি।
জাবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক মুসা বলেন, বর্তমান গবেষণায় ডেটা অ্যানালাইসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। শিক্ষার্থীদের গবেষণা, তথ্য বিশ্লেষণ ও ভিজ্যুয়ালাইজেশনে হাতে-কলমে অভিজ্ঞতা দেবে। এই কর্মশালা তাদের গবেষণায় আত্মবিশ্বাস ও সক্ষমতা বাড়াবে বলে আমি বিশ্বাস করি।
জাবি সায়েন্স ক্লাবের ক্লাবের সভাপতি মো. সৌরভ বলেন, গবেষণার ক্ষেত্রে ডাটা অ্যানালাইসিস করার মাধ্যমেই চূড়ান্ত ফলাফল অর্জন করা হয়। এই ওয়ার্কশপে আমরা আর প্রোগ্রামিংয়ের মাধ্যমে হাতে কলমে সে দক্ষতা অর্জনের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেয়েছে।আমাদের লক্ষ্য হলো একাডেমিক জ্ঞানকে বাস্তব প্রয়োগে রূপ দেওয়া। ভবিষ্যতের গবেষক ও ডেটা বিশ্লেষকদের জন্য এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ওয়ার্কশপের আহবায়কের দায়িত্ব পালন করে ক্লাবের হেড অব আইটি মাইশা খাতুন এবং সহকারী আহবায়কের দায়িত্ব পালন করেন কো-হেড অব আইটি মো. খালেদুজ্জামান ফাহিম।
স্বদেশ প্রতিদিন/শাহো