বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নরসিংদীতে সড়ক নির্মাণ শ্রমিকদের ওপর সশস্ত্র হামলা, আহত ৫
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২:২৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নরসিংদীর মনোহরদী উপজেলার পশ্চিম চালাকচর এলাকার সৈয়দবাড়ি সংলগ্ন পাকা রাস্তার সড়ক নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের ওপর স্থানীয় একদল সন্ত্রাসী সশস্ত্র হামলা চালিয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুরে ঘটেছে এই ঘটনা। হামলায় অন্তত ৫ জন শ্রমিক আহত হন।

হামলাকারীরা দেশীয় অস্ত্র ব্যবহার করে অতর্কিতভাবে শ্রমিকদের ওপর চড়াও হয়। এক্সেলেটর চালক শহিদুল ইসলাম (২৮) গুরুতর আহত হন। তাকে বাঁচাতে গিয়ে এলজিইডির ড্রাইভার নাজমুলসহ আরও কয়েকজন শ্রমিক আহত হন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

ঘটনাস্থলে পৌঁছানো মনোহরদী থানা পুলিশ হামলাকারীদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল জব্দ করেছে এবং তদন্ত শুরু করেছে।

উপজেলার অজলদিয়া গ্রামের মো. রাগল মিয়ার ছেলে মো. ইলিয়াছ মিয়া (৩৫) সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তিনি এএমটি আরতি চেডি নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, যা মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চালাকচর জিসি পর্যন্ত সড়ক নির্মাণের কাজ করছে।

হামলাকারীদের মধ্যে অভিযোগে নাম উল্লেখ করা হয়েছে- ইলিয়াছ (২৮), আমিন (৩০), আজিম (২৪), শামীম (৩০), খোরশেদ মিয়া (৩৫), ছাব্বির, জাহিদুল, ইব্রাহিম (২৬), আসাদুল্লাহসহ আরও ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তি।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল আকন্দ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের মোটরসাইকেল জব্দ করেছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নরসিংদী   সড়ক   নির্মাণ শ্রমিক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close