সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      ● আখাউড়ার ৫৪ বিদ্যালয়ে ইংরেজি শেখার ‘ব্লুমিং ক্লাসরুমের' উপকরণ বিতরণ      ● সিলেটে প্রায় ১০ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ      ● চাটমোহরে গুদাম ভেঙে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ      
রাজধানীতে ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২:০৪ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর কলাবাগান থানাধীন একটি বাসার ফ্রিজ থেকে ৩৬ বছর বয়সী তাসলিমা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ মুখ বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে তাসলিমা ও তার স্বামী নজরুলের মধ্যে ঝগড়া হয়। পরদিন সকালে নজরুল দুই মেয়েকে নিয়ে বোনের বাসায় যান এবং তারপর উধাও হন। পরে মেয়েরা মামার কাছে খবর দিলে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে প্রবেশ করে।

রক্তের দাগ অনুসরণ করে পুলিশ ডিপ ফ্রিজ থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ধারণা, হত্যার পর নজরুল মরদেহ ফ্রিজে রেখেই পালিয়েছেন।

ঘটনাস্থলে পুলিশ, সিআইডি ও পিবিআইর একটি দল উপস্থিত থেকে তদন্ত করছে। তাসলিমার পরিবার দাবি করেছেন, নজরুলকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা নেওয়া হোক।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   ফ্রিজ   গৃহবধূ   মরদেহ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close