বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘গত এক বছর ছাত্র রাজনীতির মডেল ছিল শিবির’
জবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১০:১৫ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, ক্যাম্পাসের নিপীড়নকে বৈধতা দিয়েছিল তারা। একক সংগঠন হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার শিবির। 

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবির আয়োজিত জুলাই বিপ্লবে শহীদ সাজিদ স্মৃতি আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সাদিক কায়েম বলেন, শিবির পরিচয়কে ক্রিমিনালাইজড করা হয়েছিল, হত্যাযোগ্য করা হয়েছিল। আমাদের ছয়জন ভাইয়ের খোঁজ এখনো পাওয়া যায়নি। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি আমরা বিনির্মাণ করেছি।

ডাকসু ভিপি বলেন, ছাত্রশিবির সৃজনশীলতাকে সবসময় প্রমোট করে। সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে এ বিতর্কচর্চা গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে আমরা দেশকে গড়ে তুলতে পারি। সাংবাদিকতার বড় অংশ, মানবাধিকারকর্মী, ব্যবসায়ী, সিভিল সোসাইটি সমাজের মুক্তির বদলে ধ্বংস করেছিল। তারা ক্যাম্পাসের নিপীড়নকে বৈধতা দিয়েছিল। ফ্যাসিবাদ দীর্ঘায়িত হওয়ার পেছনে শাহবাগ ও এ সমাজ দায়ী ছিল। 

এসময় শাখা শিবিরের সভাপতি রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক নুরুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বিলাল হোসাইন, শহীদ সাজিদের বোন ফারজানা হকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ডাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close